"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তীব্র ভূমিকম্পের ধাক্কায় জাপানে জারি হলো সুনামির সতর্কতা

Share

ব্যুরো নিউজঃ জাপানঃ আজ জাপানের স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিট নাগাদ এই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬.৪ ছিল। ফলে মিয়াজাকি ও কোচি প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি হয়েছে। ভূকম্পনের তীব্রতা এতটাই বেশী ছিল যে সেখানকার প্রায় বারো কোটি মানুষ বিপাকে পড়েছেন। তবে আপাতত কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল ৩৭ কিলোমিটার গভীরে ছিল। মিয়াজাকি প্রিফেকচারের অংশে ভূমিকম্পের পরিমাপ জাপানি সিসমিক স্কেলে ৭ এর কম ছিল। জেএমএ তবুও জনসাধারণকে উপকূলীয় জল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে জানায়, “সুনামি বারবার আঘাত হানতে পারে। অনুগ্রহ করে সমুদ্রে প্রবেশ করবেন না বা উপকূলীয় এলাকার কাছাকাছি যাবেন না।” পাশাপাশি আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরি এবং ফন্ট লাইনের একটি বৃত্ত ‘রিং অফ ফায়ার’ বরাবর অবস্থিত হওয়ার কারণে প্রায়শই এখানে ভূমিকম্প হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728