"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মক্কায় হজে গিয়ে ইতিমধ্যে মৃত্যু হলো ৬০০ জনের

Share

ব্যুরো নিউজঃ সৌদি আরবঃ তীব্র গরম আর তাপপ্রবাহের কারণে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। এখনো অবধি ৬০০ জন হজযাত্রীর মৃত্যুর ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিক আছেন।

উল্লেখ্য, ইসলামি ক্যালেন্ডার মেনে শুক্রবার সৌদি আরব সরকারের হজ ও উমরা মন্ত্রক হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে। যেখানে এখনো পর্যন্ত প্রায় ১৮ লক্ষ মানুষ হজে এসেছেন। তাদের মধ্যে বিদেশ থেকে ১২ লক্ষ হজযাত্রী এসেছেন। ইতিমধ্যে অসুস্থদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করানো হচ্ছে। হাসপাতাল সূত্রে দাবী করা হয়েছে যে, বেশীর ভাগ ক্ষেত্রেই হিট স্ট্রোকজনিত কারণেই এই মৃত্যু হচ্ছে।

সৌদি সরকারের দেওয়া তালিকা অনুযায়ী, গরমজনিত অসুস্থতার কারণে বহু হজযাত্রীদের মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেকেরও বেশী মিশরের নাগরিক। এছাড়া পশ্চিম এশিয়ার দেশ জর্ডনেরও বহু নাগরিকের মৃত্যু হয়েছে। রিয়াধ প্রশাসন মৃত হজযাত্রীদের দেহ মক্কার অদূরে আল-মুয়াইসেম এলাকার মর্গে রাখার ব্যবস্থা করেছে। গত বছর হজযাত্রা চলাকালীন ২৪০ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু চলতি বছর দ্বিগুণ হজযাত্রীর মৃত্যু হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930