"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুরীতে চন্দন যাত্রার সময় বাজি ফেটে আহত ২৫ জন ও নিহত ১ শিশু

Share

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল ওড়িশার পুরীতে জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজি বিস্ফোরণে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। আর শিশু সহ ২৫ জন পুণ্যার্থী আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, এদিন পুরীতে চন্দন যাত্রার সময় জগন্নাথ ও তাঁর ভাইবোনদের ‘চাপা খেলা’ উপলক্ষে আতশবাজি প্রদর্শনের কথা ছিল। উৎসব উদ্‌যাপনের জন্য একটি পুকুরের কাছে বিপুল পরিমাণ আতশবাজিও রাখা হয়েছিল। আর আগুনের ফুলকি আতশবাজির স্তূপে এসে পড়তেই বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয়রা আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহতদের মধ্যে পনেরো জনের অবস্থা গুরুতর হওয়ায় কটকের একটি সরকারী হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।


রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘পুরীর নরেন্দ্র পুকুরের কাছে দুর্ঘটনার খবর শুনে ব্যথিত। মুখ্যসচিব এবং জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। আহতদের চিকিৎসার খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। সবার দ্রুত আরোগ্য কামনা করছি।” অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘পুরীতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সময় বাজি বিস্ফোরণের ঘটনা জেনে হতভম্ব। বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের দ্রুত ও সুস্থতার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। ওড়িশা সরকারের পাশে রয়েছি।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728