"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যাত্রীবোঝাই বাস খাদে উল্টে প্রাণ হারান ২১ জন পর্যটক

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ জম্মু-কাশ্মীরে উত্তরপ্রদেশের হাথরস থেকে কাশ্মীরগামী একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, বাসটি জম্মু থেকে রিয়াসি জেলার শিব খোরির দিকে যাওয়ার পথে আখনুর শহরে জম্মু-পুঞ্চ জাতীয় সড়কের উপর একটি বাঁকে এসে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনো অবধি ২১ জনের মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীরের পরিবহণ কমিশনার রাজেন্দ্র সিংহ জানান, ‘‘জাতীয় সড়কের উপর সাধারণ একটি বাঁক ছিল। তাতে কোনো চালকের অসুবিধা হওয়ার কথা নয়। হয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই না ঘুরে সোজা বাস চালাতেই বাসটি গড়িয়ে খাদে পড়ে যায়।’’ এই দুর্ঘটনায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান।


আহতদের আখনুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের জম্মুতে পাঠানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতার সাথে উদ্ধার কাজ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে জানান, ‘‘আখনুরে বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তাতে আমি শোকস্তব্ধ। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। মৃতদের আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর মৃতদের পরিজনদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং আহতরা পঞ্চাশ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930