"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেশখালিতে এবার দুয়ারে পুলিশ

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার অশান্ত সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার পুলিশ জনতার ‘দুয়ারে’ পৌঁছে গেল। স্থানীয়দের অভিযোগ শোনার জন্য সন্দেশখালির বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বেড়মজুর এলাকার কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সন্দেশখালির বেড়মজুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত কাছারি এলাকায় এলাকাবাসীরা শাহজাহান শেখের এক ‘অনুগামী’র মাছের ভেড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া মহিলারা বেড়মজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হাতে লাঠি-ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি দখল হয়ে যাওয়া জমিজমা ফেরতের দাবী সহ শাহজাহানকে গ্রেফতারেরও দাবি জানান বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।


বেলার দিকে পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ ছিল, এলাকা থেকে তাঁদের স্বামী এবং ছেলেদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও ছিলেন। গ্রামবাসীরা দাবি জানান, ভাঙচুরের ‘মিথ্যা’ অভিযোগে পুলিশ বেশ কয়েক জনকে আটকও করে। বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন। প্রথমে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকানো হয়। এর পর এক মহিলা পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন।

তবে বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় জানান, “খুব শীঘ্রই পুলিশের এই ক্যাম্প অন্যান্য এলাকাতেও চালু হবে।” পুলিশ সূত্রে জানা গেছে, এলাকা ভিত্তিক ওই ক্যাম্পগুলিতে স্থানীয়দের অভিযোগ শোনা হবে। প্রতিটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন সহ উচ্চপদস্থ আধিকারিকরা এই ক্যাম্পে যেকোনো ধরণের অভিযোগ জানানো যাবে। তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এক সঙ্গে অনেকে না এসে দুই থেকে তিন জন করে এসে অভিযোগ জানানোর জন্য স্থানীয়দের কাছে আবেদন জানিয়েছে।


অশান্তির খবর পেয়ে বেড়মজুরে পৌঁছেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এলাকা ঘুরে তিনি বার্তা দিয়েছিলেন, ‘‘আইন নিজের হাতে নিলে আমরা গ্রেফতার করব। কেউ আইন অমান্য করেছেন মানে পাল্টা কেউ আইন নিজের হাতে নেবেন, তা হবে না। কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। যা পদক্ষেপ করার আমরা করব।’’ এর পরেই শনিবার সকাল থেকে বেড়মজুর এলাকায় শুরু হল পুলিশের ক্যাম্প।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930