"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অযোধ্যায় এসে মন্দির ঝাঁট দিলেও আক্ষেপ রয়েই গেল অভিনেত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়ে গতকাল থেকেই বিজেপি নেতা-নেত্রী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এমনকি বহু তারকাদের সমাগম হচ্ছিল। বলিউড থেকে যেসব তারকারা আমন্ত্রিত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম এক জন কঙ্গনা রানাউত।

গতকাল কঙ্গনা রানাউত অযোধ্যা পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘যারা রামজন্মভূমিতে আসবেন, তারা পুণ্য লাভ করবেন। এটাই আমাদের দেশের সব থেকে বড়ো তীর্থক্ষেত্র। ঠিক যেমন ভ্যাটিক্যান সিটি। অযোধ্যাধাম আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যবতী যে, আমাকে ভগবান শ্রীরাম এখানে পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আবার এমন মূর্খ লোকেরাও রয়েছে, যারা এখানে আসবে না।’’ পাশাপাশি রামলালার মূর্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘স্বপ্নে যেমন দেখেছিলাম এই মূর্তি একেবারেই সে রকম।”


আজ তিনি অনুষ্ঠানে গিয়ে রামজন্মভূমির মাটি ছুঁয়ে বলেছেন, ‘‘নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম। তাই এমন সুযোগ পেলাম।” এরপর প্রথমে যজ্ঞে বসেন। কঙ্গনা রানাউত টিস্যুর শাড়ি, গা ভর্তি গহনা ও চোখে রোদ চশমা পড়ে এই অনুষ্ঠানে কখনো মন্দির চত্বর ঝাঁট দিয়েছেন আবার কখনো তাঁকে মন্দির চত্বর ধুয়েমুছে পরিষ্কার করতে দেখা যায়। তবে আক্ষেপের সুরে নেটমাধ্যমে লেখেন, “হনুমান মন্দির পরিষ্কার করলাম, কিন্তু যতটা চেয়েছিলাম পারলাম না। এত ভিড় ছিল।’’ কঙ্গনা রানাউত হনুমানগড়ি মন্দির ধোঁয়ার পাশাপাশি ধর্মগুরু রামানন্দাচার্য স্বামীর সঙ্গেও দেখা করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930