"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটে রাজধানীতে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ বিকেলবেলা ৫টা ১০ মিনিটে দিল্লির চাণক্যপুরী এলাকায় ইজরায়েল দূতাবাসের কাছে একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধেবেলা ৬টা নাগাদ দিল্লি পুলিশের কাছে খবরটি আসে।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, একজন অপরিচিত ব্যক্তি দমকল বিভাগে ফোন করে বিস্ফোরণের খবর জানান। প্রসঙ্গত, দিল্লির ওই এলাকাটিকে রাজধানীর কূটনৈতিক চত্বর বলা হয়। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশেষ দল। পৌঁছন বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরাও।


প্রাথমিক ভাবে ঘটনাস্থলে গিয়ে চিরুণি তল্লাশি চালিয়েও এলাকায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল দিল্লি পুলিশ। পরে অবশ্য দূতাবাসের তরফেই সংবাদ সংস্থা এএনআইকে জানানো হয়, বিস্ফোরণ হয়েছে। আর তা হয়েছে বিকেল ৫টা নাগাদ।

প্রাথমিক ভাবে এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যে হেতু ঘটনাটি ঘটেছে ইজ়রায়েলি দূতাবাসের খুব কাছেই এবং এই মুহূর্তে ইজ়রায়েলের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি, তাই কী ভাবে ওই বিস্ফোরণ হল তার তদন্তে সব দিক খতিয়ে দেখছে দিল্লি পুলিশের দলটি।


তবে দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। ঠিক দু’বছর আগে এক শীতের বিকেলে এই ইজ়রায়েলের দূতাবাসের সামনেই আইইডি বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় কেউ আহত না হলেও দূতাবাসের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেটা ছিল ২০২১ সালের ২৯ জানুয়ারি। তারও বছর ৯ আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে ইজ়রায়েলের এক কূটনীতিকের স্ত্রীর গাড়ির নীচে রাখা হয়েছিল বোমা। সেই বোমা ফেটে জখম হন ওই কূটনীতিকে স্ত্রী। মঙ্গলবারের ঘটনায় তাজা হল পুরনো সেই স্মৃতি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031