"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন হলো ১ যুবক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ উত্তর কলকাতার চিৎপুরের কেএল দাস রোডে প্রকাশ্য দিবালোকে পুলিশ কিওস্কের সামনে কুপিয়ে খুন হলো ২৯ বছর বয়সী শেখ দুলারা নামে ১ জন যুবক। দুলারা কাশীপুরের বাসিন্দা।

জানা গেছে, এদিন তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর জেরে শরীরে গভীর ক্ষত ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুলারাকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এক জনকে আটকও করা হয়েছে।


কিন্তু তিনিই হামলা চালিয়েছেন কি না, তা এখনো অবধি পরিষ্কার নয়। ফলে অভিযুক্তকে আটক করে গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পর বিরোধীরা প্রশ্ন তুলছেন যে, যদি পুলিশ কিওস্কের সামনেই এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31