"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর চারটি গাড়িকে পিষে দিল একটি ট্রাক

Share

নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ গতকাল হিমাচল প্রদেশের শিমলার থিয়োগ ছাইলা রোডে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জন পর্যটকের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন পর্যটক।

সূত্রের খবর, একটি আপেলবোঝাই ট্রাক নারকান্ডা থেকে রাজগড়-সোলান এলাকার একটি ফলপট্টিতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ চালক ছাইলা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ভুল রাস্তায় ঢুকিয়ে দেন। এরপর গতি বেশী থাকায় রাস্তার বাঁক নিতেই এক দিকে হেলে পড়ে। তারপর চালক ওই অবস্থাতেই ট্রাকটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 
তবে ব্রেক কাজ না করায় সামনে থাকা একের পর এক মোট চারটি গাড়িকে ধাক্কা মারতে মারতে এগিয়ে গিয়ে শেষমেশ উল্টে যায়। এই গাড়িগুলির মধ্যে দু’টি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ট্রাকের নীচে চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়। এছাড়া এক জন ব্যক্তি ট্রাকের নীচে চাপা পড়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান।  
পরে জেসিবি এনে ট্রাকটিকে সরিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। আর কয়েক জন গাড়ির ভিতরে আটকে পড়ে আহত হয়েছেন। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গাড়িগুলিও একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031