"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মুখ্যমন্ত্রীর রোড শো চলাকালীন মঞ্চ ভেঙে আহত হলেন ৫ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের রোড শো চলাকালীন বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তার পাশের একটি মঞ্চ ভেঙে পড়ল। আর এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সামনেই বিধানসভা ভোট। তাই শিবরাজ সিংহ চৌহান বিভিন্ন জেলায় ভোট প্রচারে যাচ্ছেন। এদিন বিজেপির তরফ থেকে নিমাচে জেলার মানসা শহরে মুখ্যমন্ত্রীর একটি রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে শিবরাজ সিংহ চৌহানকে স্বাগত জানানোর জন্য রাস্তার ধারে বেশ কয়েকটি মঞ্চ বানানো হয়।


এদিন শিবরাজ সিংহ চৌহান হুডখোলা গাড়িতে একটি মঞ্চের কাছে আসতেই তাঁকে কর্মী-সমর্থকেরা ফুল ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকেন। এদিকে শিবরাজ সিংহ চৌহানকে ঘিরে কয়েকশো কর্মী-সমর্থকও উপস্থিত ছিল। আর ভিড় সামলাতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল।


কিন্তু আচমকা ওই মঞ্চে প্রায় পঞ্চাশ জন কর্মী-সমর্থক স্বাগত জানানোর জন্য উঠে পড়লে মঞ্চ এত সংখ্যক কর্মীর ভার নিতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930