"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বউভাতের দিনই পথ দুর্ঘটনায় প্রাণ হারালো স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার রানাঘাটের গাংনাপুর থানার এরুলি এলাকায় বৌভাতের বাজার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী সদানন্দ সর্দারের। সদ্য বিবাহিত যুবকের মৃত্যুর খবরে সানাইয়ের সুর বিষাদের সুরে পরিণত হয়েছে। এই দুর্ঘটনায় পরিবার সহ সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে খবর যে, সদানন্দ স্থানীয় বাজারে বৌভাতের বাজার করতে গিয়েছিলেন। কিন্তু আচমকা রাস্তার উপর মোটর বাইকের সামনে একটি শেয়াল চলে আসতেই সদানন্দ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাতিস্তম্ভে ধাক্কা মারতেই রাস্তায় ছিটকে পড়েন। এরপর সদানন্দকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।


পরিবার সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে সে কলকাতার দমদমের একটি বেসরকারী হাসপাতালে চাকরী পেয়েছিলেন। এরপরই স্থানীয় বাসিন্দা মৌসুমী সর্দারের সাথে বিয়ে হয়। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সকলেই বাক্‌রুদ্ধ। অন্য দিকে, পুলিশ এই দুর্ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031