"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলন্ত মালগাড়ির নীচে ঝুলে রয়েছেন ১ ব্যক্তি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ দ্রুতগতিতে ছুটছে মালগাড়ি। কিন্তু আচমকা ট্রেনের নীচে নজর পড়তেই দ্রুত সোনুকুমার সিংহ নামে এক জন পয়েন্টস্‌ম্যান রেল দপ্তরে খবর দিতে ছুটে গিয়েছিলেন। এরপর নিজের প্রাণে ঝুঁকি নিয়ে অসাধারণ কৌশলে বগির নীচে আটকে থাকা এক জন ব্যক্তিকে উদ্ধার করলেন।

রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কোনো ভাবে নিয়ে মালগাড়ির নীচে উঠে বসেছিলেন। এরপর সেখানেই আটকে থাকেন। এদিকে মালগাড়িও চলছে। আর সেও একটি বগির নীচে ঝুলে রয়েছেন। আর বাঁচার জন্য ছটফট করছেন কিন্তু বেরোতে পারছেন না। আবার চলন্ত ট্রেন থেকে পড়লেই মৃত্যু হবে।


মালদার মির্জাচৌকি রেল স্টেশনের কাছে রেলকর্মী সোনুর এই দৃশ্য নজরে আসতেই তড়িঘড়ি দপ্তরের কাছে খবর পাঠান। তারপর ওই মালগাড়ির চালকের দৃষ্টি আকর্ষণ করতে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়েন। আর ট্রেন থামালে দৌড়ে বগির তলায় ঢুকে প্রচণ্ড ঝুঁকি নিয়ে ওই ব্যক্তিকে বগির তলা থেকে টেনেহিঁচড়ে উদ্ধার করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930