"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলের পলাক্কাড শহরের ভরাক্কেনচেরি অঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে সরকারী বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে পর্যটকবোঝাই বাসে থাকা পাঁচ জন স্কুল পড়ুয়া, এক জন শিক্ষক ও সরকারী বাসের তিন জনের। আর আহত ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে যাত্রীবোঝাই বাসটিতে কোচির একটি স্কুলের ৪২ জন পড়ুয়া এবং পাঁচ জন শিক্ষক ছিলেন। উল্টোদিক থেকে পরিবহণ নিগমের বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন।


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকবোঝাই কোচি থেকে উটিগামী বাসটি একটি গাড়ির সাথে রেষারেষি করতে গিয়ে উল্টোদিক থেকে আসা কেরল পরিবহণ নিগমের কোট্টারাকারা থেকে কোয়মবত্তূরগামী বাসটিতে সজোরে ধাক্কা মারার ফলে সরকারী বাসটি রাস্তা থেকে নেমে নীচু খাদে ঝুলতে থাকে। পরে ক্রেন আনিয়ে বাসটিকে রাস্তার উপরে তোলা হয়।


রাজ্যের মন্ত্রী এমবি রাজেশ এই দুর্ঘটনা প্রসঙ্গে জানান, “মৃতদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। আহতদের মধ্যে কারোর আঘাত তেমন গুরুতর নয়। পরিবহণ নিগমের বাসটি রাস্তা থেকে নীচে নেমে যাওয়ায় উদ্ধারকাজে দেরী হয়েছে। কিন্তু এমন ঘটনা ঘটলো কিভাবে তা তদন্ত করে দেখা হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930