"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খাবারে বিষক্রিয়ার জেরে মৃত ৩ জন শিশু ও অসুস্থ আরো ১১ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর তিরুপুরের খাবারে বিষক্রিয়ার জেরে কমপক্ষে মৃত্যু হলো তিন জন শিশুর। অসুস্থ হয়ে আরো ১১ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাদের মধ্যে তিন জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, গতকাল রাতেরবেলা ভাত খাবার খাওয়ার পরই ‘বিবেকানন্দ সেবালয়াম’ নামে একটি ক্রেশের ১৪ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। কয়েক জন বমি করতে শুরু করে। আবার কেউ কেউ অচৈতন্য হয়ে পড়ে। এরপর প্রথমে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হলে শারীরিক অবস্থার অবনতির জন্য সরকারী হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।


প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, খাবারে বিষক্রিয়ার জেরেই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনা প্রসঙ্গে তিরুপুরের জেলাশাসক বিনীত জানান, ‘‘ওই ক্রেশটির সুনাম রয়েছে। কিন্তু এই ঘটনা ঘটলো কিভাবে তা পুলিশ ও শিশু সুরক্ষা বিভাগ ভালোভাবে খতিয়ে তদন্ত করে দেখছে।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930