"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য রাস্তায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে বেধম মারধরের অভিযোগ উঠলো এক দল লোকের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মেরঠের দৌরালা থানা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে দিনের ব্যস্ত সময়ে সকলের সামনে মাটিতে ফেলে বেধড়ক মারধরের পর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক দল লোকের বিরুদ্ধে।

তখন ওই মহিলা ‘আমাকে বাঁচান…!’ বলে ভিড় জমানো মানুষগুলির কাছে সাহায্যের জন্য চিৎকার করে আর্তি জানাচ্ছিলেন। কিন্তু কেউই এগিয়ে এলেন না। তবে ভিড়ের মধ্যে থাকা কেউ কেউ ওই মহিলাকে মারধরের ভিডিও তুললেন। যে দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।


পুলিশ মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে মানসিক হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে চম্পট দিয়েছিলেন। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজার চেষ্টা চলছে। যদিও এখনো অবধি ওই মহিলাকে মারধর করার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930