"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অনুষ্ঠান দেখতে এসে বেধড়ক প্রহৃত হলেন ১ মুসলিম ব্যক্তি

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ নবরাত্রি চলাকালীন গুজরাতের নানা প্রান্ত জুড়ে অনুষ্ঠান চলে। আর আমেদাবাদের সিন্ধুভবন এলাকায় এক জন মুসলমান ব্যক্তি গরবা অনুষ্ঠান দেখতে গিয়ে বজরং দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেলেন।

বজরং দলের কর্মীরা অনুষ্ঠানগুলিতে নজরদারী চালাচ্ছেন। আজ সিন্ধু ভবন এলাকায় গেলে অনুষ্ঠানে চার জন মুসলমান ব্যক্তিকে ঢুকতে দেখে আটকানোর চেষ্টা করেন। তিন জন কোনো মতে পালিয়ে গেলেও একজন ধরা পড়তেই বজরং দলের কর্মীরা তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে।


বজরং দলের কর্মীরা জানান, এই ধরণের অনুষ্ঠানে মুসলমানরা আসে না। আসলে ওই ব্যক্তিরা মহিলাদের উত্ত্যক্ত করার উদ্দেশ্যে অনুষ্ঠানে ঢুকেছেন। আগামী দিনেও নবরাত্রি উপলক্ষে এই নজরদারী চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপাতত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যদিও ইতিমধ্যেই ওই মারধরের ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031