"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রায় ৫ দিন পর কুয়ো থেকে উদ্ধার ১ কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ গত শুক্রবার ছত্রিশগঢ়ের ১১ বছর বয়সী রাহুল ৮০ ফুট কুয়োয় পড়ে গিয়েছিল। যেখানে রাহুলের একমাত্র সঙ্গী ছিল কুয়োর মধ্যে থাকা একটি সাপ ও একটি ব্যাঙ।

তবে অবশেষে সেনা, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর ১০৪ ঘণ্টা পর ওই কিশোরকে কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। ঘোর অন্ধকারে এতো নীচে অক্সিজেনের অভাবে কিশোরের প্রাণ সংশয়ের পাশাপাশি সাপের কামড়েও মৃত্যুর সম্ভাবনা ছিল।


রাহুলকে উদ্ধার করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে বলেন, ‘‘আমাদের ছেলে দারুণ সাহসী। ১০৪ ঘণ্টা তার সঙ্গী ছিল একটি সাপ এবং একটি ব্যাঙ। আজ গোটা ছত্তীসগঢ় খুশি।’’ যদিও এই গোটা ঘটনায় পরিবার সহ গোটা রাজ্যবাসী আতঙ্কিত হয়ে পড়েন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930