"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

থানায় গিয়ে বাবার নামে ধর্ষণের অভিযোগ জানালো নাবালিকা মেয়ে

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ হাঁসখালি কাণ্ডের পর এবার বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। আর এই অভিযোগটি নাবালিকা নিজেই বাড়ি থেকে বেরিয়ে একা একা থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

জানা যাচ্ছে যে, গত সোমবার বোলপুরে সঙ্গীদের নিয়ে নিজের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এর পাশাপাশি সাহাপুরের বাসিন্দা গিদান শেখ ওরফে গাদু তার ১৫ বছর বয়সী মেয়েকে বেশ কয়েক বার ধর্ষণ করে। নাবালিকা বিষয়টি মাকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেননি।


তাই মা পুলিশের কাছে অভিযোগ জানাতে অমত থাকলেও ওই নাবালিকা বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঁকরতলা থানায় গিয়ে নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে গিদানকে গ্রেপ্তার করেছে।


এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী পুরো বিষয়টি অস্বীকার করে জানান, ‘‘আমার স্বামী এমন কোনো কাজ করেননি। প্রতিদিন মেয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মেয়ে এই অভিযোগ করেছে।’’


পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এই ঘটনায় গিদানকে দুবরাজপুর আদালতে হাজির করানো হবে। এছাড়া অভিযুক্ত গিদান এলাকায় দুষ্কৃতী হিসাবেই পরিচিত ছিলেন। তাকে তৃণমূলের খয়রাশোলের ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয়েছিল।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728