"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

৪ জন যাত্রীর মৃত্যুর প্রতিবাদে জ্বালানো হলো পুলিশের গাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সাত সকালবেলা পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কের মারিসদা এলাকার দয়সাই স্ট্যান্ডের কাছে এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১১৬ বি জাতীয় সড়কের ওপর পুলিশের তোলা আদায়ের সময় ডান দিক থেকে একটি দিঘামুখী বেসরকারী বাস যাচ্ছিল। আর বাম দিকে উল্টো দিক দিয়ে কলকাতামুখী একটি ডাম্পার যাচ্ছিল। এই দুটি গাড়ির মাঝখান থেকে একটি যাত্রী বোঝাই অটো যাচ্ছিল।


কিন্তু ডাম্পারটি পুলিশের গাড়ি দেখে না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে বাস ও ডাম্পারের মাঝে পড়ে অটোটা ওই সরু প্যাসেজ দিয়ে বের হতে না পেরে একেবারে দুমড়ে-মুচড়ে পিষ্ট হয়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় চার জন অটো যাত্রীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিন জনকে উদ্ধার করা হয়। এছাড়া বেশ কিছুক্ষণের চেষ্টায় অটোর ভিতরে অত্যন্ত খারাপ অবস্থায় আটকে থাকে আরেক জনের দেহ উদ্ধার করা হয়।


এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তার মধ্যেই পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এতে কয়েক জন পুলিশ কর্মীও আহত হন। ফলে উত্তেজিত পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁথি থানা থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।


গ্রামবাসীদের অভিযোগ, “এভাবে দীর্ঘদিন ধরে পুলিশ রাস্তায় লরি এবং ডাম্পার আটকে তোলা তোলায় পালাতে গিয়ে একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।”  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930