"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

১০৮ টি পুরভোটের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন

Share

রায়া দাসঃ কলকাতাঃ কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের চারটি পুরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়ে ফলও প্রকাশিত হয়ে গেছে। এবার বাকি আছে মোট ১০৮ পুরসভার ভোট। যা নিয়ে ইতিমধ্যে রাজ্য-রাজনীতিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

আজ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ শে ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট গ্রহণ হবে। আর ২ রা মার্চ ভোট গণনা হবে। এছাড়া প্রতিটি মিউনিশিপ্য়ালিটির রিটার্নিং অফিসারকে ইভিএমগুলি রাখার জন্য স্ট্রং রুমের ব্যবস্থা করতে বলা হয়েছে।


আর এর মধ্যেই নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বিজেপি ও তৃণমূল নেতা-কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। তবে অধিকাংশ দলই মনোনয়ন পেশ করে প্রচার শুরু করে দিয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির জন্য বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের কাছে ১২ ই ফেব্রুয়ারী চারটি এবং বাকি ১০৮ টি পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী জানানোর পাশাপাশি একসাথে দু’টি ভোটের গণনার দাবী তুলেছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930