"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তায় একের পর এক ছড়িয়ে আছে পাখির মৃতদেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির রায়গঞ্জ শহরে প্রতিদিনই প্রায় আট থেকে দশটি করে পাখির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকালও রায়গঞ্জ শহরের ফোয়ারা মোড়ের কাছে লোহার বিদ্যুতের খুঁটির নীচে বেশ কিছু মৃত পাখি পড়ে থাকতে দেখা গেছে।

প্রায় প্রতিদিনই চোখের সামনে পাখির মৃত্যুর ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। এলাকার বাসিন্দারা অভিযোগ জানান যে, “ওই বিদ্যুতের খুঁটিতে অনেক তারের জট রয়েছে। ওই তারে বসলেই পাখির মৃত্যু হচ্ছে। এই বিষয়ে একাধিক বার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি”।


স্থানীয় পশুপ্রেমীরা বেশ কয়েকটি পাখির দেহ বনদপ্তরের হাতে তুলে দিয়ে ময়নাতদন্তের দাবী করেছেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।


উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালের সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, ‘‘আমরা খবর পেয়ে এসেছি। গত দু’মাস ধরে রায়গঞ্জের ফোয়ারা মোড়ে প্রচুর পাখি মারা যাচ্ছে। একটি নির্দিষ্ট বিদ্যুতের খুঁটিতেই এই ঘটনা ঘটছে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাছে বার বার আবেদন জানিয়েছেন।


কিন্তু কোনো কাজ হয়নি। আমরা রায়গঞ্জ বীরনগরের বিদ্যুৎ দপ্তরের কাছে অভিযোগ জানাব। আজ সকালবেলা আমরা মৃত পাখিগুলোর দেহ সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। মৃত্যুর কারণ পরীক্ষা করে দেখা হবে। তবে আমরা যা শুনেছি তাতে মনে হচ্ছে একটি নির্দিষ্ট বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হওয়ার জন্যই এই ঘটনা ঘটছে’’।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031