"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

১৫ বছরের কিশোরের হাতে ধর্ষণ হলো ২৩ বছরের এক তরুণী

Share

নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলের কোন্ডোটি জেলার একটি খামারে ২৩ বছর বয়সী এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় একটি ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

একজন পুলিশ আধিকারিক জানান, “তরুণীটি কলেজ যাওয়ার সময় পথে কন্ডোটির কাছে কোট্টোকারায় অভিযুক্তরা তাকে ধরে ধর্ষণের জন্য একটি ধানক্ষেতে টেনে নিয়ে পোশাক ছিঁড়ে ফেলেছিল। আমরা আহত মহিলাকে প্রাথমিক চিকিত্‍সা দিয়েছি। এরপর কন্ডোট্টি তালুক হাসপাতাল ও পরে মাঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছি”।


তরুণীটি পুলিশকে বলেন, “ছেলেটি তাকে আক্রমণ করার আগে যথেষ্ট দূরত্ব ধরে অনুসরণ করছিল। সে তাকে “গ্যাগ” করে তাকে একটি বিচ্ছিন্ন মাঠে নিয়ে গিয়ে জামাকাপড় ছিঁড়ে ফেলে। এরপর পালাতে চেষ্টা করলে তাতে ব্যর্থ হলে ওই স্কুল পড়ুয়া তাকে একটি পাথর দিয়ে আঘাত করে হাত বেঁধে দেয়।


পুলিশ সূত্রে এও জানা গেছে, কোট্টুকারা এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর ওই স্কুল পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত শনাক্ত করা হয়। এমনকি ওই স্কুল পড়ুয়া অপরাধ স্বীকারও করে নিয়েছে।


এছাড়া ওই স্কুল পড়ুয়া পালাতে বাঁধা দেওয়ায় তরুণীর নখ থেকে ঠোঁটে, ঘাড়ে এবং হাতে আঁচড়ও লেগেছে। দশম শ্রেণীর ছাত্র হওয়ায় ওই স্কুল পড়ুয়াকে কিশোর বিচার বোর্ডে বিচার করা হবে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031