"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী ঝিনঝিনি পুকুর এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে টোটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চালক সহ ৭ জন।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ভুটভুটিটি মালদার দিকে যাচ্ছিল। অন্যদিকে টোটোটি যাত্রী নিয়ে হবিবপুরের দিকে যাচ্ছিল। এই দূর্ঘটনার পর এলাকার বাসিন্দারা আহতদের ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।


আহতদের চিকিত্‍সার পর আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আরো দু’জনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।


বাকিদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সা চলছে। হবিবপুর থানা পুলিশ টোটো চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে আটক করে নিয়ে যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31