"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এনকাউন্টারে নিহত পরিযায়ী শ্রমিকদের খুনে যুক্ত ৪ জন জঙ্গি

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ কাশ্মীরে একের পর এক সাধারণ মানুষের খুন হয়েই চলেছে। মৃতদের মধ্যে তিন জন পরিযায়ী শ্রমিকও রয়েছেন। এই পরিযায়ী শ্রমিকদের খুনে জড়িত চার জন জঙ্গিকে এনকাউন্টারে নিঃশেষ করা হলো। এর মধ্যে এই ঘটনায় এক জওয়ানও নিহত হয়েছেন। আরো দু’জন আহত হয়েছেন।

গতকাল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা তা অস্বীকার করে গুলি চালালে এরপর পাল্টা নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তারপর এই গুলি যুদ্ধে জম্মু এবং কাশ্মীরের সোপিয়ানের দ্রাগাড়ে দু’জন ও কুলগামে দু’জন জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে।


একজন পুলিশ অফিসার জানিয়েছেন, “রবিবার পরিযায়ী শ্রমিক সাগির আহমেদ পুলওয়ামায় খুন হয়েছিলেন। এই খুনে জড়িত আদিল আহমেদ ওয়ানি পুলিশের গুলিতে নিহত হয়েছে”।


উল্লেখ্য যে, এখনো অবধি চলতি মাসে কাশ্মীরে ১১ জন নাগরিক মারা গিয়েছেন। গত দু’‌ সপ্তাহে মোট ১১ টি এনকাউন্টার হয়েছে। পাশাপাশি ১৭ জন জঙ্গি মারা গিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930