"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লরির ধাক্কায় ভেঙে পড়লো তিনটি দোকান এছাড়াও ক্ষতিগ্রস্ত মন্দিরের একাংশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল গভীর রাতেরবেলা বীরভুমের সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত লম্বদারপুর গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি বেপরোয়া লরির ধাক্কায় পর পর তিনটি দোকান ভেঙে গুড়িয়ে যায়। পাশাপাশি স্থানীয় একটি গণেশ মন্দিরের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের দিক থেকে একটি পাথর বোঝাই লরি সিউড়ির দিকে আসছিল। আর অপরদিকে লম্বদারপুর গ্রাম থেকে বালি বোঝাই একটি লরি জাতীয় সড়কে ওঠার সময় দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরী হয়।


এমত পরিস্তিতিতে পাথর বোঝাই লরির চালক সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে থাকা দোকানগুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা লরির চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর বালি বোঝাই ওই লরিটিকে সাথে সাথে আটক করা হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930