"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বচসা থেকে হাতাহাতির জেরে প্রাণ হারালো ১ ব্যক্তি

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ চা খেতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর মহকুমার জগদ্দল থানার রাহুতা এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী কাজল বিশ্বাসের। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যদিনের মতো গতকাল সন্ধ্যাবেলাতেও কাজলবাবু বাড়ির কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে চায়ের দোকানে চা খেতে যান। কিন্তু চায়ের দাম নিয়ে দোকানীর সাথে বচসা বাঁধে। এরপর দোকানে দোকানীর পরিচিত আরো দু-একজন চলে আসলে কাজলবাবু তাদের সাথেও বচসায় জড়িয়ে পড়েন।


তবে বচসা থামানোর চেষ্টা করা হলেও কোনোরকম লাভ হচ্ছিল না। এরই মধ্যে দোকানীর পরিচিত দুই যুবক কাজলবাবুকে ঘুষি মারলে সে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন। তারপর তড়িঘড়ি এলাকার বাসিন্দারাই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কাজলবাবু বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে জানতে পারেন চায়ের দোকানে বচসার জেরে দুই যুবকের প্রহারে মারা যান।


পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠছে যে, চায়ের দোকানটি এলাকারই এক বাসিন্দা অজয় বিশ্বাসের শ্যালকের। এই অজয়ের সাথে কাজলবাবুর আগে একটি জমি নিয়ে বিবাদ ছিল। তাই সেই জমি নিয়ে বিবাদের জেরেই পরিকল্পনামাফিক পিটিয়ে খুন করা হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। এই মর্মান্তিক ঘটনার কারণে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930