"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রতিবেশীর হাতে প্রহৃত হয়ে প্রাণ হারাল ১ শিশু

Share

শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ প্রতিবেশীর বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের হাতে পিটুনির ফলে এক বাচ্চার মৃত্যুর ঘটনার অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজনেরা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার ১ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়াতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বাচ্চাটির নাম আসাদুর রহমান। বয়স ৮ বছর।
পরিবারের লোকজনের অভিযোগ, দুপুরবেলা আসাদুর রহমান সহ তার সঙ্গী দিলশাদ হোসেন, সিদ্দিকুর রহমান তিনজন মিলে প্রতিবেশী মুক্তারুল ইসলামের বাড়িতে আম পাড়তে যায়।


এমন সময় মুক্তারুল দিলশাদ, আসাদুর ও সিদ্দিকুরকে আম পড়তে দেখে তাড়া করেন এবং আসাদুর রহমানকে ধরতে পেরে পিটুনি দেয় বলে অভিযোগ পরিবারের।


পরে আসাদুরের শারীরিক অবস্থা অবনতি ঘটলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের লোকজনের অভিযোগ, মুক্তারুলের পিটুনি জন্যই এমন ঘটনা ঘটেছে।


https://www.youtube.com/watch?v=t-yVKcLtaus

এই ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
এমন নির্মম ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031