"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে গেল বাস,আহত ৫

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের পানিট‍্যাঙ্কিতে একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে থাকা একটি হোটেলে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

জানা গিয়েছে যে, এদিন একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অপরদিকে অন‍্য একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ি থেকে খড়িবাড়ির উদ্দেশ্যে আসছিল। ঠিক সেই সময়ে বাসের পেছন দিক দিয়ে আসা একটি দ্রুতগতি বাইক চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশে থাকা একটি হোটেলে ঢুকে বাসটি উল্টে যায়।

https://www.youtube.com/watch?v=TWFF4DBNmCw


এই ঘটনায় ওই হোটেলে বসে থাকা ২ জন ও বাসের ১ জন যাত্রী সহ বাইক আরোহী আহত হন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করে। কিন্তু আহতদের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

আবার অপরদিকে এই ঘটনায় আধঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশী তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031