"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো ১ যুবকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ির এনজেপি স্টেশনে মালগাড়িতে করে সিমেন্ট আসছিল। আর মালগাড়ির উপরে পড়ে থাকা সেই সিমেন্ট সংগ্রহ করতে গিয়েই বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো ১ জন শ্রমিকের। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এনজেপি স্টেশন চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রাজা। তিনি সোনাপুরের বাসিন্দা ছিলেন। আর স্টেশনেই দিনমজুরের কাজ করতেন। মূলত মালগাড়িতে সিমেন্ট আসলে রাস্তায় ও মালগাড়ির উপরে পড়ে থাকা সিমেন্ট সংগ্রহ করতে দেখা যায় বহু যুবককে। আর সেই সিমেন্ট নিতে গিয়েই এই বিপত্তি ঘটে।

ওই যুবক মালগাড়ির উপরে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই নিমেষেই পুরোপুরি ঝলসে যায়। যা দেখে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ও জিআরপির পুলিশ কর্মীরাও যান। তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728