"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী আগুনে জ্বলে উঠল ব্যাটারি কারখানা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ পুনরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার মানিকতলায়। আজ মধ্য কলকাতার মানিকতলার সাহিত্য পরিষদ রোডের একটি ব্যাটারি কারখানা ভয়ংকর আগুনে জ্বলে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, “এইদিন দুপুরে স্থানীয়রা প্রথমে ওই তিনতলা বিল্ডিংয়ের দোতলা থেকে অনবরত ধোঁয়া বের হতে দেখেন। এই কারখানার পাশেই একটি ভোজ্য তেলের গুদাম আছে। যার ফলে দুটিতেই দাহ্য পদার্থ ভর্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তিনতলাতেও আগুন লেগে যায়”।

 


আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছায়। কিন্তু অত্যন্ত ঘিঞ্জি পরিবেশ হওয়ায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দলও উপস্থিত হয়।


গোটা ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930