"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীকে খুন করে শাশুড়িকে খুন করল জামাই

Share

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ গতকাল ত্রিপুরার ধলাই জেলার হাপানিয়া গ্রামে এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। যার ফলে গত প্রায় মাস চারেক থেকে ওই মহিলা বাপের বাড়িতে ছিল। কিন্তু গতকাল হঠাৎ তার স্বামী শ্বশুরবাড়িতে এসে নিজের সন্তানদের সামনেই নিজের স্ত্রী ও শাশুড়িকে নির্মমভাবে হত্যা করল নৃশংস স্বামী। এরপর নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর তার সন্তানরা প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর তাদের এই কান্নার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। তারপর ঘটনাস্থলে দুই মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখে সম্পূর্ণ ঘটনা পুলিশকে জানান।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির স্ত্রী সহ শাশুড়ির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আর বাড়ির অন্য একটি ঘর থেকে অভিযুক্ত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করেন।


হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসার পর তার শরীর থেকে বিষ পাওয়া গেলেও বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। যার জেরে পুলিশ তাকে খুনের অপরাধে আটক করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দাম্পত্য সমস্যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর তার সন্তানদের শিশুকল্যাণ অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী মোতায়েন করা হয়েছে।


TAGS:

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031