"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লিফট ছিঁড়ে প্রাণ হারালেন ৭ জন শ্রমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ আমেদাবাদঃ আজ আমদাবাদে নির্মীয়মাণ বহুতলের লিফট হুড়মুড়িয়ে ছিঁড়ে নীচে পড়তেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জন শ্রমিকের।

জানা গিয়েছে, গুজরাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই একটি বহুতল তৈরীর কাজ চলছিল। কিন্তু হঠাৎ সাত তলা থেকে লিফটি ছিঁড়ে পড়ে। লিফটের মধ্যে বহুতলের আট জন কর্মরত শ্রমিক ছিলেন। এর মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। বাকি এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।


মৃতরা হলেন অশ্বিনভাই সোমভাই নায়ক, সঞ্জয়ভাই বাবুভাই নায়ক, পঙ্কজভাই শঙ্করভাই খরদি, মুকেশ ভারতভাই নায়ক, জগদীশভাই রমেশভাই নায়ক ও রাজমল সুরেশভাই খরদি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা খতিয়ে দেখছেন।


এছাড়া দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930