"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যাত্রীবাহী গাড়ি উল্টে আহত স্কুল পড়ুয়া সহ ৭ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ায় জয়পুর থানা এলাকায় কুলিয়া থেকে জয়পুর পুরোনো হাসপাতাল যাওয়ার রাস্তায় তেলিবেড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি ডাম্পারকে পাশ কাটিয়ে যেতে গিয়ে উল্টে যেতেই ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন স্কুল ছাত্রী ও একজন প্রসূতি। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রীরা জয়পুর ফকির দাস ইনস্টিটিউশনের পড়ুয়া। ছুটির পরে পড়ুয়ারা ওই গাড়িতে চেপে বাড়ি ফিরছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ম্যাজিক ভ্যানটি কিছু যাত্রী নিয়ে জয়পুর থেকে কুলিয়ার দিকে যাচ্ছিল। আর ওই সময় একটি ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ধারে উল্টে যায়। যাত্রীরাও একে অন্যের গায়ে উল্টে পড়ে। যে কয়েকজন যাত্রী গাড়ির পিছনে ঝুলছিলেন তারাও পড়ে যান। এরপর যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে এসে দ্রুত আহতদের উদ্ধার করে জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। যদিও গাড়ির চালক পলাতক হওয়ায় তার তল্লাশি চলছে।

পাশাপাশি পুলিশ এবং ল এলাকাবাসীরা পড়ুয়াদের বাড়িতে ফোন করে অভিভাবকদের দুর্ঘটনার বিষয়টি জানান। এলাকাবাসীদের অভিযোগ, “গাড়িটির বেহাল দশা ছিল। চাকার বাইরের অংশ একাধিক জায়গায় ফেটে চৌঁচির হয়ে গিয়েছে। আর এই রাস্তায় যেসব গাড়িগুলো চলে প্রত্যেকটিরই বেহাল দশা। কোনো গাড়ির চাকার একাধিক জায়গায় ফেটে গিয়েছে, তো কোনো গাড়ির বিভিন্ন জায়গায় ভাঙা অথবা ফুটো রয়েছে।” স্বাভাবিকভাবেই পরিবহন দপ্তর ও পুলিশের নজরদারী নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728