নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের লখনৌয়ের গোঁসাইগঞ্জের কাছে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে একটি যাত্রবাহী ডবল ডেকার বাস উল্টে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আর আহত ১৬ জন হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, বাসটি পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারের দ্বারভাঙাতে যাচ্ছিল। তখনই মাঝপথে গোঁসাইগঞ্জের কাছে আচমকা উল্টে যায়। ফলে বাসটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর জেরে মৃতের সংখ্যা আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ওই বাসের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে যায়। আপাতত পুলিশ এই দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনাটিকে কেন্দ্র করে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর তীব্র যানজটেরও সৃষ্টি হয়। পরে ট্র্যাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Sponsored Ads
Display Your Ads Here









