ব্যুরো নিউজঃ ইরানঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। ইজরায়েলের পাশাপাশি কাতার, সৌদি আরবেও ইরান লাগাতার হামলা চালাচ্ছে ইরান। গ্যাস আর তেলের পরিকাঠামো ধ্বংস করাই তাদের লক্ষ্য। এর মধ্যেই রবিবার কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হলো। তার মধ্যে তুরস্ক এবং কাতারের সেনাবাহিনীর পাঁচ জওয়ানও রয়েছেন। কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে কাতার সরকার। হেলিকপ্টারে মোট সাত জন ছিলেন। তার মধ্যে পাঁচ জন সেনা জওয়ান।

কাতারের গ্যাস ও তেলের পরিকাঠামোয় লাগাতার হামলা চালাচ্ছে ইরান। সেগুলির উপরে হামলার মোকাবিলায় সামরিক মহড়া চালাচ্ছিলেন সেনা জওয়ানরা। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সমুদ্রের উপরে রুটিন মহড়া চলাকালীন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অবতরণের সময়টুকুও পাননি পাইলট। সমুদ্রেই ভেঙে পড়ে হেলিকপ্টার। এর জেরে পাইলট সহ সেনা জওয়ানদের দুর্ঘটনার পরে এক ক্রু নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে তাঁর দেহও উদ্ধার করেছে কাতারের সেনা।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কাতার সরকারকাতারের গ্যাস ও তেলের পরিকাঠামোয় লাগাতার হামলা চালাচ্ছে ইরান। সেগুলির উপরে হামলার মোকাবিলায় সামরিক মহড়া চালাচ্ছিলেন সেনা জওয়ানরা। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সমুদ্রের উপরে রুটিন মহড়া চলাকালীন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অবতরণের সময়টুকুও পাননি পাইলট। সমুদ্রেই ভেঙে পড়ে হেলিকপ্টার। এর জেরে পাইলট সহ সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে। অন্য দিকে, কাতারের একটি জাহাজে এ দিন ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনের দাবি, শারজা উপকূলের ১৫ নটিক্যাল মাইল উত্তরে ছিল জাহাজটি। আচমকাই তার উপরে আছড়ে পড়ে মিসাইল। প্রবল বিস্ফোরণ ঘটে। তবে জাহাজের সব নাবিকই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। এ দিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ইরানকে অবিলম্বে হামলা চালানো বন্ধ করতে হবে। এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাবে না।’ আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলার নিন্দাও করেন তিনি।











