"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় গ্রেফতার আরো ১

Share

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় ছয় জনের পরে এবার পুলিশের হাতে গ্রেফতার আরো এক জন অভিযুক্ত। গতকাল মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২০ শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার এই ঘটনায় প্রথম গ্রেফতারী হয়েছিল। আর ওই দিনই আরো তিন জন অভিযুক্ত ধরা পড়েছিল। এরপর শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চম ও ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে ষষ্ঠ অভিযুক্ত নাবালক। সমাজকর্মী অন্না হজারে এই ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদন করেছেন।  


মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবী, “মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগে এখন গ্রেফতারী শুরু হলেও গত ৪ ঠা মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ওই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়। এমনকি একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণও করা হয়। এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এতদিন পুলিশ নিষ্ক্রিয় ছিল।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31