"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মালদার বিজেপি প্রার্থীকে গুলি কাণ্ডে আটক ৬ জন

Share

দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদা বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি কাণ্ডে গ্রেপ্তার করা হলো ছয় জন দুষ্কৃতীকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগাম পরিকল্পনা করেই বিজেপি প্রার্থীকে খুনের ছক করা হয়েছিল। ধৃতদের বেশীরভাগই মালদা বিধানসভা এলাকার যুবক।

বিশেষ সূত্রে জানা গেছে, ধৃত ছ’জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের কেস ও অনেক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, গোপাল সাহাকে টাকার বিনিময়ে খুন করার ছক কষা হয়েছিল। ধৃত যুবকদের কাছ থেকে কিছু নগদ টাকা এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনা তদন্তের স্বার্থে এখনো পুলিশ সম্পূর্ণভাবে মুখ খুলতে নারাজ। কিন্তু পুলিশী জেরায় ধৃতরা গোপাল সাহাকে গুলি করার কথা স্বীকার করে নিয়েছে।


ধৃতদের মধ্যে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের একজন আত্মীয় আছে। আজ ধৃতদের মালদা আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন পুলিশের। এই খুনের ছকের পিছনে মাস্টারমাইন্ড কারা? ধৃতদের তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031