"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার উচ্চমাধ্যমিকের ৬ শিক্ষক-শিক্ষিকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়া এলাকায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উচ্চমাধ্যমিকের ছ’জন শিক্ষক-শিক্ষিকা দুর্ঘটনার কবলে পড়ে শোরগোল পড়ে যায়। এদিন অন্য একটি গাড়ি শিক্ষক-শিক্ষিকা ভর্তি গাড়িতে সজোরে ধাক্কা মারে। তবে চালকের তৎপরতায় বড়ো কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেলেও শিক্ষক-শিক্ষিকাদের আঘাত লেগেছে।

একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকিদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। আহত এক শিক্ষিকা বলেন, “আমাদের গাড়ি যখন আসছিল তখন পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মেরে দেয়। আমাদের ড্রাইভারের হাত খুব ভাল বলে উনি কোনওমতে সামলান। একটা গর্তের মধ্য়ে গাড়িটা পড়ে যায়। গাড়ির মধ্যে ততক্ষণে আমরা সবাই উল্টে-পাল্টে পড়ে গিয়েছি। আমরা সবাই কমবেশি আহত হয়েছি।”  

গাড়ির চালক বলছেন, “আমার গাড়িটা তখন ৪০ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ছুটছিল। তখনই অন্য একটা গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। অনেক শিক্ষকই আহত হয়েছেন। একজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।” ঘটনার পর মূলত স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। খবর যায় পুলিশেও। খবর পেয়ে ছুটে আসে কোতয়ালি থানার পুলিশ। তাঁরাই আহত শিক্ষককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। একইসঙ্গে ঘাতক গাড়িরও খোঁজ মিলছে। একইসঙ্গে আহতদের সঙ্গেও কথা বলছে পুলিশ। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930