"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রথ টানতে গিয়ে প্রাণ হারালেন ৬ জন পুণ্যার্থী

Share

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ আজ ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাট এলাকায় রথে আগুন লেগে মৃত্যু হয়েছে ৬ জন পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সূত্রের খবর অনুযায়ী, কমপক্ষে হাজার খানেকের বেশী মানুষ লোহার তৈরী ওই রথ টানার সময় রথের চূড়া ১৩৩ কিলোভোল্টের একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করায় রথটিতে আগুন লেগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপর আহতদের হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক।


ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন টুইটারে জানান, ‘‘এই দুর্ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহত ও আহতদের পাশে দাঁড়াবে।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930