"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়িতে বিস্ফোরণ ঘটে তা খাদে উল্টে গিয়ে প্রাণ হারালেন ৫ জন পর্যটক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ওড়িশার দারিংবাড়ির পর এবার উত্তর কাশী। ট্রেকিং করতে গিয়ে ফের মৃত্যু হলো ৫ জন বাঙালী অভিযাত্রীর। নিহতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য ছিলেন।

জানা গিয়েছে, গড়িয়ার নরেন্দ্রপুরের বাসিন্দা মদন মোহন ভুঁইয়া স্ত্রী ঝুমুর ভুঁইয়া ও ছেলে নীলেশ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে উত্তরকাশীতে ট্রেকিং করতে গিয়েছিলেন। বাকি দু’জনের বাড়ি উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। নৈহাটির একটি ট্রেকিং ক্লাবের সাথে যোগাযোগ করে সোমবার ওই পাঁচ জন বিমানে উত্তর কাশী রওনা হয়েছিলেন।


এদিন ওই পাঁচ জন পর্যটক উত্তর কাশী থেকে গাড়িতে করে কেদারতালের দিকে যাচ্ছিলেন। তখন আচমকাই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আর মুহূর্তের মধ্যেই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এরপর ওই অবস্থায় গাড়িটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রত্যেকে মারা যান।


এই ঘটনায় নিহতদের পরিবারে গভীর ভাবে শোকের ছায়া নেমে আসে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31