"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খাদে সেনার গাড়ি উল্টে প্রাণ হারান ৫ জওয়ান

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধারের বালনোই এলাকায় ভারতীয় সেনার গাড়ি খাদে পড়ে ৫ জন সেনার মৃত্যু হয়েছে। আর কমপক্ষে ১০ জন সেনা আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সেনামহলে শোকের ছায়া নেমে আসে।


সেনা সূত্রে খবর, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি গভীর খাদে পড়ে যায়। সেনার উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আর আহতদের হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রিয়ঙ্কা গান্ধী শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখছেন, ‘জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে বহু সেনার শহীদ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর ওদের আত্মাকে শান্তি দিন। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930