"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পিকআপ ভ্যানের বেপরোয়া ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন গ্রামবাসী

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারানোর ফলে চার জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয়। মৃতরা হলো ৩৫ বছর বয়সী ব্রজপাল, ৪২ বছর বয়সী প্রকাশ, ৫৫ বছর বয়সী ধনপাল ও জ্ঞান সিংহ।

জানা গিয়েছে, একই গ্রামের বাসিন্দা কয়েক জন গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় আচমকাই দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মেরে পিষে দিয়ে বেরিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় সেখানে থাকা ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ব্রজপাল, প্রকাশ, ধনপাল এবং জ্ঞান সিংহকে মৃত বলে ঘোষণা করেন। আর দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এলাকাবাসীরা ওই ভ্যান চালককে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলেন।


তারপর পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই এলাকাবাসীরা চালককে পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান। এমনকি মৃতদেহগুলি ময়নাতদন্ত করতেও বাধা দেওয়া হয়। অবশেষে পুলিশের আশ্বাসের পর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এছাড়া গ্রামের আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31