"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক দিনেই প্রাণ হারালেন ৩৩ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক দিনেই ৩৩ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া জানান, “মৃতদের মধ্যে নয় জন হোমগার্ড সহ নির্বাচনের বিভিন্ন কাজে জড়িত ভোটকর্মীরা ছিলেন।”

উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ চলছে। আর লোকসভা নির্বাচনের শেষ দফায় এই তাপপ্রবাহের মধ্যেই উত্তরপ্রদেশের তেরোটি আসনে ভোট হয়েছে। ফলে প্রচণ্ড গরমে ভোটার থেকে ভোটকর্মীরা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এর জেরে বহু ভোটকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। আগের দফাগুলিতেও এই রাজ্যে অসুস্থতা ও মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। এবার শেষ দফাতেও অসুস্থ হয়ে ৩৩ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই ঘটনায় সমস্ত জেলাশাসককে ভোটকর্মীর মৃত্যু সংক্রান্ত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনগুলিকে মৃত্যুর কারণ খতিয়ে দেখে রিপোর্ট পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ভোটকর্মীর মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930