"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ল্যাবে আগুন লেগে প্রাণ হারালেন ৪ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশের অনকাপল্লী এলাকার পরবদা লরাস ফার্মা ল্যাবস লিমিটেড কোম্পানীর একটি ওষুধের ল্যাবে আগুন লেগে মৃত্যু হয়েছে কর্মরত ৪ জনের। আর গুরুতর আহত হয়েছেন আরো এক জন কর্মী।

সূত্রের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন ওষুধের ল্যাবে সংস্কারের কাজ চলছিল। ওই সময় হঠাৎ আগুন লেগে কর্মরত চার জন কর্মীর ঝলসে মৃত্যু হয়। পুলিশ ও দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দমকল কর্মীরা বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর আহত কর্মীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


ইতিমধ্যে রাজ্য সরকার মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যের শিল্পমন্ত্রী অমরনাথ এই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করে জানান, “তিনি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকেও বিষয়টি জানিয়েছেন। সরকারের তরফে আহত কর্মীর চিকিৎসায় সব রকম সাহায্য করা হবে।”


অন্যদিকে সংস্কারের কাজ চলাকালীন ওষুধের ল্যাবে আগুন লাগল কিভাবে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা না গেলেও ইতিমধ্যে পুলিশ এবং দমকল বিভাগ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728