"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অস্ত্র দেখিয়ে কর্মীদের বেঁধে রেখে সোনার দোকান লুঠ করলো ৪ দুষ্কৃতী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ রানীগঞ্জে হওয়া সোনার দোকানে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই কার্যত একই কায়দায় আজ হাওড়ার ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এদিন বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ চার জন সশস্ত্র দুষ্কৃতী ওই সোনার দোকানে ঢুকে কর্মীদের বেঁধে বন্দুক দিয়ে মারধর করে লুঠপাট চালায়। কিন্তু এখনো লুঠ করা সোনার পরিমাণ জানা যায়নি।

দোকান সূত্রে জানা যাচ্ছে, ‘‘প্রথমে ক্রেতা সেজে দু’জন ঢুকেছিল। তাদের গহনা দেখানো হচ্ছিল। এরপর আরো দু’জন ঢুকতেই হামলা শুরু হয়ে যায়। চার জনের হাতেই পিস্তল ছিল। বলছিল, চুপ করে থাকতে, না হলে মেরে দেবে। আর ডিসপ্লেতে (দোকানে প্রদর্শনের জন্য রাখা) যত গহনা ছিল সব নিয়ে গিয়েছে।’’


ওই চার জন দুষ্কৃতী চলে যেতেই সোনার দোকানের কর্মীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে সোনার দোকানে এসে পৌঁছায়। এরপর ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031