"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ডাইনী সন্দেহে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো ৩ জন মহিলাকে

Share

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের রাঁচীর সোনাহাটু থানা এলাকার প্রান্তিক গ্রাম রানাডিতে ডাইনী সন্দেহে তিন জন মহিলাকে লাঠি দিয়ে বেধম পিটিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জন মহিলারই মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে যে, কুসংস্কারাচ্ছন্ন এই ছোটো গ্রামের এক কিশোরের সাপের কামড়ে মৃত্যু হওয়ায় এক জন ওঝাকে ডেকে আনা হয়েছিল। আর ওই ওঝাই এসে জানান, ‘‘গ্রামে ডাইনী আছে। আর যে বাড়িতে ডাইনী আছে তার বাড়িতে দুই থেকে এক দিনের মধ্যেই কোনো একটি ঘটনা ঘটবে।’’

কাকতালীয় ভাবে এই ঘটনার পরের দিনই ওই গ্রামের আরেক যুবককে সাপে কামড়ায়। যা দেখে গ্রামের বাসিন্দারা ভয় পেয়ে ওই যুবকের মা রাইলু দেবীকে ডাইনী সন্দেহে আক্রমণ করে ডাকিনী বিদ্যার চর্চার কথা স্বীকার করতে বলেন। এমনকি আর কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা তাও জানাতে বলেন।


এরপর রাইলু দেবী গ্রামের মহিলা ধোলি দেবী ও আলোমানি দেবীর নাম জানাতেই গ্রামের বাসিন্দারা তিন জনকে শাস্তি দিতে পাহাড়ে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেন। পুলিশ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাহাড়ের নীচ থেকে রাইলু দেবী, ধোলি দেবী এবং আলোমানি দেবীর দেহ উদ্ধার করেন।


পুলিশ এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছেন। তবে বর্তমান যুগে এসেও মানুষের মধ্যে যে এই ধরণের কুসংস্কার মনোভাব বিরাজমান তা সত্যিই ভাবনাদায়ক। আর এই ধরণের নৃশংস মনোভাবের শিকার হচ্ছেন কিছু নিরীহ মানুষজন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728