"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইডির উপর হামলার জেরে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হাতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াসুদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও দিদারবক্স মোল্লা। দিদারবক্স পেশায় এক জন নিরাপত্তারক্ষী।

প্রসঙ্গত, গত ৫ ই জানুয়ারী ইডি রেশন মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল। তখন তার অনুগামীদের বিরুদ্ধে পাঁচ জন ইডির আধিকারিকদের উপরে হামলার অভিযোগ ওঠে। এমনকি মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় তিন জন আধিকারিককে হাসপাতালে ভর্তি করতে হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইডির আধিকারিকদের উপর এই হামলার অভিযোগের তদন্ত করছে।


এই হামলায় জিয়াসুদ্দিন সহ আরো কয়েক জন নেতা সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন। নোটিশ দিয়ে সোমবার ফারুক, জিয়াসুদ্দিন ও দিদারবক্সকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। সেখানে প্রায় ছয় ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031