"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো ৩ কিশোরের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লির বুরারি এলাকায় ১৫ বছর থেকে ১৭ বছর বয়সী চার জন বন্ধু মিলে যমুনা নদীতে স্নান করতে গিয়ে জলে নামার পর ডুবে মৃত্যু হয় ৩ জন কিশোরের। আর এখনো এক জন কিশোরের খোঁজ মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, কিশোরেরা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনির রামপার্ক এলাকার বাসিন্দা। আর দশম শ্রেণীর ছাত্র। এদিন সন্ধ্যে হয়ে গেলেও কিশোরেরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এরপর খোঁজ করতে করতে যমুনা নদীর তীরে পৌঁছে কিশোরদের জামাকাপড় পড়ে থাকতে দেখে দ্রুত বুরারি থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়।


পুলিশ খবর পেয়ে দমকল কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি এক জন উদ্ধারকারী দলও নৌকা নিয়ে তাদের সন্ধানে নামে। অনেক খোঁজাখুঁজির পর তিন জন কিশোরের দেহ যমুনা নদী থেকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো অন্য এক জন কিশোরের দেহের সন্ধান চালানো হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930