"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়ি চাকা ফেটে ট্যাঙ্কারে ধাক্কা লাগতেই মৃত্যু হলো চালক সহ ৩ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ মেদিনীপুরের ১১৬বি জাতীয় সড়কের তমলুক থানা এলাকায় একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কারের পিছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারতেই চালক ও ২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর ১ জন আহত হয়েছেন। মৃতরা হলেন চণ্ডীপুরের এড়্যাশালের বাসিন্দা কমলা পাল এবং দেবাশিস দাস। আর গাড়ির চালক হলেন নন্দীগ্রামের দক্ষিণ খোদামবাড়ি এলাকার বাসিন্দা সুদীপ মাইতি। এছাড়া আহত হলেন মহিষাদলের বাসিন্দা মমতা দাস।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দ্রুত গতিতে রোগী নিয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এরপর তমলুক থানার কুমারগঞ্জের কাছে গাড়িটির পিছনের চাকা ফেটে যেতেই রাস্তার বাম দিকে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস ট্যাঙ্কারের তলায় ঢুকে যায়। ফলে দুমড়ে যাওয়া গাড়িতে কমলা পাল, মমতা দাস, দেবাশিস দাস সহ সুদীপ মাইতি আটকে যান। তারপর তমলুক থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।


এরপরই মমতা দাসকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চাকা ব্যবহারের অযোগ্য ছিল। তবুও ওই চাকা লাগিয়েই গাড়ি ছোটানোর কারণে এই দুর্ঘটনা ঘটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031