"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া গতিতে আসা গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়ায় মালবাহী গাড়ির সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ৩ জনের। আর আহত হয়েছেন ১ জন। এই দুর্ঘটনার ফলে মুম্বই রোডে (১৬ নম্বর জাতীয় সড়কে) ব্যাপক যানজট হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রেলার কলকাতার দিক থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ট্রেলারটি কুলগাছিয়া উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে গিয়ে কোলাঘাটের দিক থেকে আসা কলকাতাগামী একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। ফলে গাড়ির মধ্যে থাকা দুই জন মহিলা সহ গাড়ির চালক আটকে পড়েন।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গ্যাসকাটার দিয়ে মারুতি গাড়িটির দরজা কেটে ভেতর থেকে দুই জন মহিলা ও গাড়ির চালককে উদ্ধার করে শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। আপাতত পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন। এছাড়া ট্রেলারের চালককেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031